সাত শত টিকিটসহ ৩জন কে সাজা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২৫
সারোয়ার নেওয়াজ শামীম।।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে বিভিন্ন ট্রেনের ৭শ’ বেশি  টিকেটসহ ৩ কালোবাজারিকে আটক করেছে র‌্যাব। আজ ভোরে জংশনে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫শ’ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ
 আদালত।  দণ্ডপ্রাপ্তরা হলেন শায়েস্তাগঞ্জ উপজেলার বড়চর গ্রামের আব্দুন নূরের ছেলে সোহেল মিয়া (৩০), একই উপজেলার দাউদনগর গ্রামের সাঈদ আলীর ছেলে এনাম মিয়া (৩৪) এবং বানিয়াচং উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত জুনায়েদ মিয়ার ছেলে জলিল মিয়া (৪০)। দুপুরে তাদেরকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।