কেন্দুয়ায় বোন জামাইসহ দুই ভাগিনার বিরুদ্ধে অভিযোগ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোণার কেন্দুয়ায় মামার বাড়িতে হামলা, ভাঙচুর, মামাকে মারধর ও খুনের হুমকির অভিযোগ ওঠেছে ছোট বোন জামাইসহ দুই ভাগিনার বিরুদ্ধে । শুক্রবার (৭ নভেম্বর) সন্ধ্যায় বলাইশিমুল ইউনিয়নের সরাপাড়া গ্রামের বাসিন্দা মৃত কিতাব আলীর ছেলে মো. লাট মিয়া (৬০) একই গ্রামের তাঁর ছোট বোন জামাই মো. কামাল মিয়া (৫০), দুই ভাগিনা মো. জুলহাস মিয়া (২৮) ও মো. পলাশ মিয়া (৩২) এর বিরুদ্ধে এ অভিযোগ দায়ের করেন । অভিযোগ মারফত ও সরেজমিনে গিয়ে জানা যায়, ৭ নভেম্বর সকাল সাড়ে ১০টায় লাট মিয়ার ছোট বোন হাওয়ার সাথে আরেক ছোট বোন মেওয়ার স্বামীর অর্থাৎ মো. কামাল মিয়ার আধিয়ার জমি নিয়ে কথা কাটাকাটি ও বংশ নিয়ে গালিগালজের এক পর্যায়ে লাট মিয়ার সাথে কামাল মিয়ার বাধাবাধি হয় । পরে কামাল মিয়া দেশীয় অস্ত্র ও লাঠিসোটাসহ তার দুই ছেলেকে নিয়ে লাট মিয়ার বসত বাড়ীতে অনধিকার প্রবেশ করে তার উপর আক্রমন করে কিল ঘুসি দিয়ে মারধর করে । তখন উপস্থিত লোকজন তাদের ফিরাইয়া দিলে তারা লাট মিয়াকে মারপিট করতে না পেরে তার বসত ঘরে প্রবেশ করে ঘরে থাকা সুকেসের বিভিন্ন আসবাবপত্র বাইরাইয়া এবং ঘরের দরজা কুপাইয়া ভাংচুর করে প্রায় ২৫ হাজার টাকার ক্ষতি সাধন করে । এমনকি বিবাদীগন ভাঙচুর শেষে চলে যাওয়ার সময় তাকে পরবর্তীতে সুবিধামত পেলে খুন করে ফেলবে বলে হুমকি প্রদান করে । পরে লাট মিয়া উপজেলা হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহন করে ও থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন । লাট মিয়ার ভাগিনা বিবাদী মো. জুলহাস মিয়া বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে । মূলত আমার মামার চরিত্র ভালো না । অন্যদিকে কামাল মিয়ার বাড়ি গিয়ে তাঁর ঘরে লাইট জ্বলতে থাকলেও তাকে পাওয়া যায় নি । ঘরের দরজায় তালা ঝুলতে দেখা যায় । স্থানীয়দের অনেকে জানান, কামাল মিয়ার ছেলেরা বেশি উগ্র । বিশেষ করে জুলহাস । ছোট বড় মানে না । তাঁর বিরুদ্ধে ৪/৫টি মামলা রয়েছে । এমনকি জুলহাসের শ্বাশুড়িও জুলহাসের বিরুদ্ধে মামলা করেছে । এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি । তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে । SHARES সারা বাংলা বিষয়: