ঝিনাইগাতীতে বিএনপি’র প্রার্থীর সঙ্গে আদিবাসীদের মত বিনিময়। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫ আল আমিন।। শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় শনিবার গজনী অবকাশ কেন্দ্রে শেরপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আদিবাসীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সভা করেছেন। সভার সভাপতিত্ব করেন উপজেলা ট্রাইবেল ওয়েল ফেয়ারের চেয়ারম্যান নবেশ খুকশী। প্রধান অতিথি ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল বক্তব্যে বলেন, বিএনপি অতীতেও আদিবাসীদের পাশে ছিল। সরকার গঠন করতে পারলে তাদের সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গারো পাহাড়ে বন্য হাতির উপদ্রব থেকে রক্ষা পেতে সকল কার্যক্রম গ্রহণ করা হবে। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শাহাজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান রুকনুজ্জামান, অসিম প্রং, জীবন চক্রবর্তী, গোপাল দাসসহ অন্যান্য আদিবাসী নেতৃবৃন্দ। আদিবাসী নেতাগন তাদের সমস্যা তুলে ধরেন এবং ভোট চেয়ে রুবেল বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গারো, হাজং, কোচ, বর্মন ও সনাতন ধর্মের জাতিদের জীবনমান উন্নয়নে বিএনপি কাজ করবে এবং করে যাবেন। অনুষ্ঠানে অতিথিদের ফুলেল তোড়া দিয়ে বরণ করেন আদিবাসী নেতারা। SHARES সারা বাংলা বিষয়: