হবিগঞ্জে নতূন জেলা প্রশাসক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫

সারোয়ার নেওয়াজ শামীম।।

হবিগঞ্জ  জেলা প্রশাসক (ডিসি) ড. মো. ফরিদুর রহমানকে বদলি করে নতুন ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়।

নতুন প্রজ্ঞাপনে ড. ফরিদুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে কুষ্টিয়ার  জেলা প্রশাসক (ডিসি)আবু হাসনাত মোহাম্মদ আরেফিনকে। ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফিন ২৫তম বিসিএসের একজন কর্মকর্তা।