শায়েস্তাগন্জে ফাবিয়ার ফাসির দাবীতে বিক্ষোভ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম।। শায়েস্তাগন্জ এ মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)এবং খাদিজা (রা) কে নিয়ে বিতর্কিত পোষ্ট করায় গ্রেফতার ফাবিয়ার শাস্তির দাবিতে মুসলিম জনতার বিক্ষোভ। শনিবার হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কোটিরগাঁও গ্রামের ফাবিহা আক্তার (২০) নামে এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে স্থানীয় জনতার সহযোগিতায় তাকে আটক করা হয়। ফাবিয়া রাসুল (সা:) কে নিয়ে ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে আপত্তিকর পোস্ট দেয়।এ ঘটনায় ধর্মপ্রাণ মুসলমানরা বলেন আমাদের মহানবী হযরত মোহাম্মদ( সাঃ)এবং খাদিজা (আঃ) কে নিয়ে যে বিতর্কিত করেছে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।সে আমাদের কলিজায় আঘাত করেছে। অতএব এই নাস্তিক মহিলা কে ফাসি দিতে হবে। পুলিশ সূত্রে জানা গেছে, ফাবিহা তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ‘Sara Suzon’ থেকে রাসুলকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং এলাকায় অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। সোমবার বাদ আসর মুসলিম জনতা তার ফাসির দাবিতে বিক্ষোভ মিছিল করে।দ্রুত এই আপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। SHARES সারা বাংলা বিষয়: