নোয়াখালীতে যৌথ অভিযানে মাদক সহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২৫ মো.রিয়াজুল সোহাগ।। নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাবের যৌথ অভিযানে ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানটি পরিচালিত হয় সোমবার (১০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ) সকাল ৯টা থেকে ১০টার মধ্যে সুধারাম মডেল থানাধীন হরিনারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের সামনে চট্টগ্রাম–নোয়াখালী সোনাপুর মহাসড়কে। অভিযান চলাকালে চট্টগ্রামগামী “বাঁধন” নামের (রেজিঃ ঢাকা মেট্রো-ব-১২-১৪৬৫) যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— ১️ মোঃ আনাছ (২১), পিতা মৃত কামাল হোচন, মাতা দিলদার বেগম এবং ২️ মোঃ ইসমাঈল (২৫), পিতা মৃত নুর বশর, মাতা হাসিনা বেগম। উভয়ের স্থায়ী ঠিকানা কুতুপালং রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প নং ০৬, সি-ব্লক, শেড নং C-2, থানাঃ উখিয়া, জেলাঃ কক্সবাজার। অভিযানে ২৯০০ (দুই হাজার নয়শত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাটন মোবাইল উদ্ধার করা হয়। পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম বাদী হয়ে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ (সংশোধিত-২০২০) এর ৩৬(১) সারনির ক্রমিক নং ১০(খ) এবং ৪১ ধারা অনুযায়ী মামলা দায়ের করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছে— তারা দীর্ঘদিন ধরে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নোয়াখালী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। SHARES অপরাধ ও দুর্নীতি বিষয়: