চাটখিলে প্রতিবন্ধী শিশুদের উপবৃত্তি কর্মসূচি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫ মোঃ হানিফ ।। নোয়াখালীর চাটখিল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত শিক্ষা উপবৃত্তি কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের বিষয়ে এক আলোচনা সভা গতকাল সোমবার সকাল দশটায় উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাফায়েত হোসেন তালুকদার। আলোচক ছিলেন সহকারী পরিচালক (প্রশাসক ও অর্থ) মোহাম্মদ আবুল কাশেম। সভায় বক্তব্য রাখেন কড়িহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, নারায়নপুর আর. কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন, খিলপাড়া উচ্চ বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওলি আলম চৌধুরী প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোস্তাক আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আলী হাটপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হানিফ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। সভায় উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানগন ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আলী হোসেন। SHARES সারা বাংলা বিষয়: