চুনারুঘাট পৌরসভার লাইসেন্স বিহীন যানবাহন আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম।। হবিগন্জ জেলার চুনারুঘাট পৌরসভা লাইসেন্স বিহীন অবৈধ যানবাহন আটক করে। অদ্য(১১/১১/২৫ইং মঙলবার)চুনারুঘাট পৌরসভার প্রশাসক এর নির্দেশে পৌর হিসাব রক্ষণ অফিসার মোঃ লিয়াকত আলীর নেতৃত্বে আবু তাহের, ছিদ্দিক মিয়া সহ পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীগণ অভিযান চালিয়ে প্রায় অর্ধ-শতাতিক যানবাহন আটক করে জরিমানা আদায় করেন।পৌর হিসাব রক্ষন বলেন আমরা বারবার প্রচারণা চালিয়ে তাদের অবহিত করেছি কিন্তুু তাহারা সাড়া না দেওয়ায় বাধ্য হয়ে আমরা অভিযান চালিয়েছিাএ বিষয়ে শ্রমিক নেতৃবৃন্দ অনেকেই বলেন পৌরসভা কতৃক আমাদের জানানো হয়েছে, আমরা প্রত্যেকেই কর আদায় করে প্লেট সংগ্রহের চেষ্টা করেছি।তবে যারা কর দেন নাই কিংবা প্লেট নাম্বার নেন নাই তাদের আটক করে জরিমানা আদায়ে আমরা একমত পোষণ করছি। পৌরসভার হিসাব রক্ষন অফিসার মোঃলিয়াকত আলী বলেন আমাদের অভিযান অব্যাহত থাকবে।কেউ পৌরকর ফাকি দিতে পারবে না। এ অভিযানে প্রায় অর্ধলক্ষ টাকা রাজস্ব আদায় হয়। SHARES সারা বাংলা বিষয়: