চাটখিলে জোরপূর্বক জমি দখল করে ভবন নির্মাণের চেষ্টা – জমির মালিককে গুরুতর আহত

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২৫
মোঃ হানিফ ।।
চাটখিল পৌরসভার ২নং ওয়ার্ডের মধ্যে সুন্দরপুর আফসার উদ্দিন পাটোয়ারী, আনোয়ার (মুুহুড়ী) বাড়ির সামনে জমির মালিক  পাশ্ববর্তী মৃত নুর হোসেনের ছেলে তানভীর হোসেন (২১) তাদের ভোগদখলীয় জায়গায় জবরদখলকালে তিনি ঐ জায়গার মোবাইলে ছবি উঠাতে গেলে জবরদখলকারী সহিদ উল্লাহ (৬০) তার ছেলে মো: রাব্বি ( ৩০) সহ আরো ৫জন তানভীর কে মারধর করে গুরুতর আহত করে। তার শোর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে জবরদখলকারীরা তাকে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয় লোকজন আহত তানভীর কে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এসে চিকিৎসা করায়।
এই ব্যাপারে তানভীর হোসেন বাদী হয়ে ৫ জনকে আসামী করে শনিবার বিকেলে চাটখিল থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগে জানা যায়, তানভীর হোসেন এর বাবা খরিদ সূত্রে এই জমির মালিক হয়ে ভোগদখলে আছে। আফসার উদ্দিন পাটোয়ারী বাড়ির মৃত আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে সহিদ উল্লাহ ও তার ছেলে মো: রাব্বি সহ তাদের ভোগদখলীয় জায়গায় দীর্ঘদিন থেকে জবরদখল করার পায়তারা করে আসছে। আজ শনিবার সকালে ঐ জায়গায় দালান নির্মাণ করার উদ্দেশ্যে তারা জোরপূর্বক তাদের কিছু জমির অংশ  দখল করে কাজ শুরু করে। খবর পেয়ে তানভীর ঘটনাস্থলে গিয়ে তাদের জায়গার ছবি তুলতে গেলে জবরদখলকারীরা তাকে মারধর করে আহত করে।
এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।