লালপুরে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও করণীয় বিষয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫ ইব্রাহিম হোসেন ।। নাটোরের লালপুর উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে এএসিও ও ইউনিয়ন পরিষদ (ইউপি) কর্মকর্তাদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ। এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (৩য় পর্যায়)-এর উপজেলা কো-অর্ডিনেটর মো. হাসান উদ্দৌলা শরাফী। সভায় অংশগ্রহণ করেন উপজেলার সকল ইউনিয়নের হিসাব সহকারী–কম্পিউটার অপারেটর এবং ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তারা। এসময় গ্রাম আদালতের মামলা নিষ্পত্তির হার, সেবার মানোন্নয়ন, নথিপত্র ব্যবস্থাপনা, তথ্য আপডেট এবং মাঠপর্যায় কার্যক্রম আরও গতিশীল করার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় বক্তারা গ্রাম আদালতকে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম উল্লেখ করে—এর কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও গতিশীল করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। SHARES সারা বাংলা বিষয়: