খুলনার রুপসায় গলায় ওড়না পেঁচিয়ে যুবতীর আত্মহত্যা। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫ মোঃ মাসুম বিল্লাহ রায়হান । খুলনার রূপসা উপজেলার ইলাইপুর গ্রামে গলায় রশি পেঁচিয়ে লিপি খাতুন (১৮) নামের এক যুবতী আত্মহত্যা করেছেন। শুক্রবার ভোরে তার মরদেহ উদ্ধার করে রূপসা থানা পুলিশ।পুলিশ জানায়, লিপি খাতুন ইলাইপুর এলাকার আব্দুর রশিদ হাওলাদারের মেয়ে। কী কারণে তিনি আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিলেন—তা এখনও পরিষ্কার নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিবার শোকাহত অবস্থায় রয়েছে। তারা বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি। পুলিশ বলছে, প্রতিবেদন পেলেই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। SHARES সারা বাংলা বিষয়: