বেলকুচি থানা পুলিশের সহযোগিতায় হারিয়ে যাওয়া সিফাত ফিরে পেল তাঁর পরিবার। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৬, ২০২৫ মনিরুল ইসলাম ।। সিরাজগঞ্জের বেলকুচি থান পুলিশের সহযোগিতায় সিফাত ফিরে পেয়েছে তাঁর পরিবার, গত ১৪ই নভেম্বর বেলকুচি শাহপুর বাজারে উদ্দেশ্যহীন ভাবে ৭ বছরের সিফাত শিশু বাচ্চাটি একা ঘোরাঘুরি করছিল। শাহপুর বাজারের স্থানীয়রা বাঁচাটিকে নাম ঠিকানা জিজ্ঞেস করলে কিছুই বলতে পারে না,পরে স্থানীয় লোকজন বেলকুচি থানা পুলিশকে বিষয়টি জানান, বেলকুচি থানা প্রশাসনের সহযোগিতা অবশেষে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফেসবুক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের পর ছেলেটির নাম ঠিকানা খুঁজে পান। নাম মোঃ সিফাত উদ্দিন বয়স ৭ বছর, পিতা – মোঃ রুবেল, মাতা- মোছাঃ সাথী বেগম, সাং- নন্দনপুর, থানা- গোপালপুর, জেলা- টাঙ্গাইল। সিফাতের মা ও নানী বেলকুচি থানায় এসে উপস্থিত হন পরে সিফাতকে বাড়িতে নিয়ে যান। সিফাতের মা সাথী বেগম জানান সিফাত হারানোর পর আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করে পাচ্ছিলাম না, পরে আমাদের গ্রামের একজন স্থানীয় ব্যক্তি জানান সিফাত বেলকুচি থানায় আছে। খবর পাওয়া মাত্র আমরা বেলকুচি থানার ওসি মহোদয়ের সাথে যোগাযোগ করে আমার বুকের ধন সিফাত কে বাসায় নিয়ে আসি, সিফাত কে ফিরে পাবার জান্য ওসি মহোদয় কে অসংখ্য ধন্যবাদ জানাই আজ আমার বুকের ধন,বুকে ফিরিয়ে পেলাম। বেলকুচি থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, শাহপুর বাজার থেকে ফোনে স্থানীয় ব্যক্তি জানান একটা সাত বছরের বাঁচ্চা শাহপুর বাজারে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করছে তার নাম ঠিকানা কিছু বলতে পারে না,পরবর্তিতে আমরা বাচ্চাটিকে উদ্ধার করে প্রশাসনের হেফাজতে রাখি। এবং তথ্যপ্রযুক্তি ও মানবিক সহায়তার সমন্বয়ে উদ্ধার হওয়া ৭ বছরের সিফাতকে তার পরিবারের কাছে হস্তান্তর করি। প্রতিটি পরিবারের বাঁচাদের প্রতি বাড়তি নজর রাখার পরামর্শ দেন তিনি। SHARES সারা বাংলা বিষয়: