শাহবাজপুর ইউনিয়ন বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটির নেতাদের সাথে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর বিশেষ মতবিনিময় সভা করে দিলেন নির্দেশনা। দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২৫ মারুফ আহমদ হৃদয়।। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নে বিএনপির ৯টি ওয়ার্ড নির্বাহী কমিটির নেতাদের সাথে মতবিনিময় সভা করেন (১৬ নভেম্বর রোজ রবিবার) রাত ৮ ঘটিকার সময় অনুষ্ঠিত হয় আগামী ৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু। এসময় তিনি নির্বাচন প্রসঙ্গে দলের নেতাদের করনীয় বিষয়ে বিশেষ গাইড লাইন প্রধান করেন। ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আব্দুল হালিমের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি জনাব তাজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় সাংগঠনিক বিষয়ে বিষয়ে দিক নির্দেশনা দেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জনাব মতিউর রহমান চুনু ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি জনাব জাহিদুল ইসলাম মামুন। বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জনাব জামিল আহমদ,সহ সভাপতি জনাব আবুল হুসেন,সাবেক সাধারন সম্পাদক জনাব মখলিছুর রহমান, বর্তমান সি. যুগ্ম সাধারন সম্পাদক জনাব আকলিম উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান প্রমুখ। এছাড়াও সভায় ইউনিয়ন বিএনপির সাবেক দুই সভাপতি জনাব জামাল উদ্দিন জমির, হাজী মুছব্বির আলী এবং সকল ওয়ার্ড বিএনপির নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: