কাহালুতে নারহট্ট হাই স্কুল মাঠে নারী ও শিশু অধিকার বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৫ মোঃ আবু সাঈদ।।। ৩৯ বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বিএনপি প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেনের উপস্থিতিতে আজ বিকেলে কাহালুর নারহট্ট হাইস্কুল মাঠে নারী ও শিশু অধিকার বিষয়ক এক আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিএনপির নারী ও শিশু অধিকারকে দলের নির্বাচনী অগ্রাধিকার হিসেবে তুলে ধরা হয় সমাবেশে বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, “নারী ও শিশু আজ সবচেয়ে বেশি অসুরক্ষিত। ক্ষমতায় গেলে আমরা প্রথমেই নারী নির্যাতন প্রতিরোধ, শিশুর অধিকার সুরক্ষা ও সহিংসতার বিচার নিশ্চিত করতে বিশেষ আইনগত সহায়তা সেল গঠন করবো।” তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও আইনি নিরাপত্তায় নারীদের অধিকারকে অগ্রাধিকার দেওয়া বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রতিশ্রুতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম সেলিমা রহমান উপদেষ্টা নারী ও শিশু অধিকার ফোরাম ও সদস্য বিএনপির স্থায়ী কমিটি বেগম সেলিমা রহমান তার বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে নারীদের নিরাপত্তাহীনতা ও সামাজিক বৈষম্যের কথা উল্লেখ করে বলেন, নারী ও শিশুর অধিকার রক্ষায় বিএনপি সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও একটি নিরাপদ সমাজ গঠনে আমরা কাজ করে যাব। অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেন, নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও আইনি সহায়তা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠন আরও শক্তিশালী করা হবে। SHARES সারা বাংলা বিষয়: