নোয়াখালী -১ আসনে জামাত প্রার্থীর গণসংযোগ ও প্রচারণা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫ মোঃ হানিফ ।। নোয়াখালী -১ চাটখিল সোনাইমূড়ী(আংশিক)আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহর সমর্থনে গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাটখিল উপজেলা শাখা। গতকাল শুক্রবার বিকেলে চাটখিল পৌর শহরের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হওয়া গণসংযোগ ও গণমিছিলে স্থানীয় জনসাধারণ ও ব্যবসায়ীদের কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। প্রচারণায় কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ, সভাপতিত্ব করেন উপজেলা আমীর ও জেলা শূরা সদস্য মাওলানা মো: মহিন উদ্দিন হাছান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, পৌরসভা আমীর মাওলানা মো. আক্তার হোসেন, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজ, পৌরসভা নায়েবে আমীর মাওলানা রাকিব উদ্দিনসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ বলেন, ‘নোয়াখালী-১ আসনে এবার ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা বিজয়ী হবে । আমরা নির্বাচিত হলে একটি ইনসাফ এবং ন্যায় ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করবো, যেখানে থাকবে না কোন চাঁদাবাজি, কোন হানাহানি, কোন রাহাজানি, কোন টেন্ডারবাজি। উন্নয়নের সুষম বন্টন হবে, মানুষ ন্যায় বিচার পাবে, এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সকল পর্যায়ে উন্নয়ন কাজ ন্যায্যতার ভিত্তিতে করা হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ আর কোন চাঁদাবাজ সন্ত্রাসীরদের পৃষ্ঠপোষকদের ক্ষমতায় দেখতে চায় না। এ সময় তিনি নেতাকর্মীদেরকে বিজয় অর্জন হওয়া পর্যন্ত সকলকে মাঠে থাকার অনুরোধ জানান। সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতে আমীর মাওলানা মহি উদ্দিন হাসান বলেন, আগামী নির্বাচনে সারা দেশে জামায়াতের প্রতি মানুষের বিপুল জনসমর্থন দেখে ঈর্ষান্বিত হয়ে বিভিন্ন জায়গায় আমাদের নেতাকর্মীদের উপর আঘাত করা হচ্ছে, তিনি প্রতিপক্ষের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আপনারা এসব নেক্কারজনক কাজ থেকে ফিরে আসুন নইলে জনগণ আপনাদেরকে প্রতিহত করবে।এই এলাকায় যদি কেউ এরকম দুঃসাহস করে, মানুষের জনরোষ থেকে আপনারা বাঁচতে পারবেন না।’ এসময় তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির জন্য তাদেরকে ধন্যবাদ জানান। গণসংযোগ শেষে জামায়াত নেতৃবৃন্দ এলাকাবাসীর কাছে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন। SHARES সারা বাংলা বিষয়: