চাটখিলে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫ মোঃ হানিফ ।। নোয়াখালীর চাটখিল উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী,পল্লী বিদ্যুৎতের ডিজি এম জুনায়েদ আহমেদ,উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্ধু কর্মকার, চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক সাবেক মেয়র মোস্তফা কামাল, বিএনপি নেতা শাহজাহান রানা, চাটখিল প্রেসক্লাবের সাধারন সম্পাদক(ভার:) গুলজার হোসেন সৈকত, সাংবাদিক আবু তৈয়ব, মামুন হোসেন প্রমূখ। সভায় সাংবাদিক গুলজার হোসেন তার বক্তব্যে বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই বিভিন্ন প্রার্থী মাইকিং এর মাধ্যমে তাদের নির্বাচনী প্রচার শুরু করায় বার্ষিক পরীক্ষার প্রস্তুতিরত শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি ঘটছে, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তার সমাপনী বক্তব্যে এ বিষয়ে সহমত পোষণ করেন। পাশাপাশি তিনি আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা শান্ত রাখার জন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। SHARES সারা বাংলা বিষয়: