সাংবাদিকরা যেকোনো বিপদে পড়লে বাংলাদেশ প্রেসক্লাব পাশে থাকবে: মো. ফরিদ খান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫
মেহেদী হাসান ।।
“বাংলাদেশের যেকোনো প্রান্তে সাংবাদিকরা বিপদে পড়লে বাংলাদেশ প্রেসক্লাব তাদের পাশে থাকবে”— এমন প্রতিশ্রুতি দিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদ খান বলেছেন, সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় সার্বক্ষণিক ভূমিকা রাখবে প্রেসক্লাবের বিশাল নেটওয়ার্ক। তিনি আরও বলেন, “জেলা ও উপজেলা পর্যায়ে আমাদের ৭০০টি শাখা কমিটির মাধ্যমে সারাদেশে একটি শক্তিশালী সাংবাদিক ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। দেশের প্রতিটি দায়িত্বশীল সাংবাদিক আমাদের শক্তি, আমাদের সম্পদ।”
লক্ষ্মীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের ত্রিবার্ষিক সম্মেলন ২০২৫–এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) সকালে উপশহর দালালবাজারের আলিফ-মীম হাসপাতালের চতুর্থ তলার কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে অতিথিদের উপস্থিতি ও সংবর্ধনা
বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ভি বি রায় চৌধুরীর সভাপতিত্বে এবং সাংবাদিক মাসুমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি সাংবাদিক শহিদুল ইসলাম দুল দুল।
অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফরিদ খান ও বিভাগীয় সভাপতি শহিদুল ইসলাম দুল দুলকে ফুল দিয়ে বরণ করেন জেলার সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন— বিশিষ্ট সমাজসেবক ও আলিফ-মীম হাসপাতালের চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেসক্লাব লক্ষ্মীপুর জেলা শাখার উপদেষ্টা আলহাজ আমীর হোসেন; বাংলাদেশ মানবাধিকার কমিশন লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব লক্ষীপুর জেলা শাখার  উপদেষ্টা মো. শামছুল করিম খোকন।  লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাকুর রহমান; লক্ষীপুর প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিলন হোসেন, সাংবাদিক মনির হোসেন; সাংবাদিক  মো. হোসেন চৌধুরী; রিপোর্টার্স ক্লাব সভাপতি আফজালুর রহমান সবুজ ও সাধারণ সম্পাদক বিএম সাগর; সাংবাদিক আলমগীর হোসেন; বাংলা ৭১ টিভির প্রতিনিধি সোহেল হোসেন; রামগতি প্রেসক্লাব সভাপতি রেজাউল হক; ‘যায়যায় দিন’-এর প্রতিনিধি কাজী দিদার; ‘সমকাল’-এর প্রতিনিধি মিশু সাহা; সাংবাদিক ফাতেমা বেগম; একেএম মাহমুদ রিয়াজ; রামগতি সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ মাহমুদ বিনু; জনি সাহা; সাংবাদিক আমজাদ হোসেন; রায়পুর প্রেসক্লাব সদস্য ওহায়দুর রহমান মুরাদ; রায়পুর সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ফারুক হোসেন; রাজধানী টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটওয়ারী; চ্যানেল ২১ ও প্রানের বাংলাদেশ প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন; দৈনিক জনতার সাংবাদিক এহসানুল আসিফ মাসুম সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, “সাংবাদিকতা একটি জনস্বার্থ সংশ্লিষ্ট পেশা। ঝুঁকি সবসময় থাকে। তাই পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে শক্তিশালী সংগঠন জরুরি। লক্ষ্মীপুরে সাংবাদিক সমাজকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি সাংবাদিকতার মানোন্নয়ন, নৈতিকতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন।
ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় সভাপতি মো. ফরিদ খান লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করেন।
ঘোষিত ৫১ সদস্যবিশিষ্ট কমিটির নেতৃত্বে রয়েছেন—
সভাপতি: ভি বি রায় চৌধুরী,
সিনিয়র সহ-সভাপতি: মোহাম্মদ হোসেন চৌধুরী,
সাধারণ সম্পাদক: মেহেদী হাসান রাসেল,
অর্থ সম্পাদক: এহসানুল আসিফ মাসুম,
অন্যান্য সদস্যদের নাম পরে পূর্ণাঙ্গ তালিকা আকারে প্রকাশ করা হবে বলে জানানো হয়।
জেলায় ছড়িয়ে থাকা বিভিন্ন সংগঠনের সাংবাদিকদের এক মঞ্চে এনে এই সম্মেলনকে একটি শক্তিশালী ঐক্যের প্রতীক হিসেবে দেখছেন অংশগ্রহণকারীরা। বক্তারা বলেন, সাংবাদিকদের নিরাপত্তা, প্রশিক্ষণ, কল্যাণ ও অধিকার রক্ষায় বাংলাদেশ প্রেসক্লাবের ভূমিকা আরও সুসংগঠিত হবে।
এমন জমকালো অনুষ্ঠান কে কেন্দ্র করে সাংবাদিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে বলেও  আমাদের প্রতিনিধি কে জানান।