মনোহরদীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২, ২০২৫

মো হিমেল মিয়া। 

 

নরসিংদীর মনোহরদীতে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা ন্যায্য গ্রেড নির্ধারণ ও সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে ২ ডিসেম্বর মঙ্গলবার কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। সকালেই মনোহরদী উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা (FWV), পরিবার পরিকল্পনা পরিদর্শক (FPI) ও পরিবার কল্যাণ সহকারী (FWA)–সহ বিভিন্ন পর্যায়ের মাঠকর্মীরা অংশগ্রহণ করেন। তারা জানান, দীর্ঘদিন কঠোর পরিশ্রম সত্ত্বেও ন্যায্য গ্রেড ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। দ্রুত তাদের দাবি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান কর্মীরা।

বক্তারা আরও উল্লেখ করেন, পরিবার পরিকল্পনা সেবা দেশের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাঠকর্মীরা জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেন, অথচ তাদের কাঙ্ক্ষিত সুবিধা নিশ্চিত হয়নি। তাই আন্দোলনের মাধ্যমে ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন তারা।

এই কর্মসূচি আয়োজন করেছে বাংলাদেশ পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতি, মনোহরদী শাখা। কর্মীদের স্লোগান ছিল: “এক দফা, এক দাবি; নিয়োগ বিধি, নিয়োগ বিধি।”