শরীয়তপুর বিনোদপুরে বালু উত্তোলনের মহোৎসব

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

নাজমুল হোসাইন রাকিব।।

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউপিতে অবৈধ স্থাপনা বাংলা ড্রেজার মেশিন বসিয়ে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করে বিক্রির করছে একটি চক্রে।
স্থানীয়রা জানায় অতিরিক্ত ড্রেজিং এর ফলে নদীর চারদিকে ঘিরে থাকা ফসলি জমি ,যা প্রতিনিয়ত ভেংগে বিলিন হচ্ছে নদীর বুকে ।
দিনে অল্প শব্দে চালানো হলেও রাতে তা তীব্র আকার ধারণ করে ফলে প্রতিটি রাত যেন নির্ঘুমে কাটে গ্রামবাসীর ।
৩ নং ওয়ার্ড বালিয়া কান্দি গ্রামে বেশ কিছুদিন ধরে এভাবে দিনে ও রাতে সমান তালে নদীর বুকচিরে ২ টি অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে দুটি পাইপ লাইন সংযোগের মাধ্যমে নদীর তলদেশ থেকে বালু উত্তোলন করে বিক্রির মহোৎসব চলমান ।
ফসলি জমির উপর দিয়ে সংযুক্ত পাইপটি সোজা চলে যায় খালাসি কান্দি ,অথাৎ পাশের গ্রামে পাইপের বিভিন্ন স্থানে ছোট – বড় ফুটো থাকায়
বালু বের হয়ে নষ্ট হচ্ছে দোভাসি ফসলি জমি।
গ্রামটিতে চলাচলের জন্য একমাত্র রাস্তাটি,ই মাটির।
অতিরিক্ত ড্রেজিং এর ফলে ,যা এখন হরহামেসাই ভাঙ্গছে ,ব্যাপক ভোগান্তি ও আতংকে দিন গুনছে স্থানীয় বাসিন্দারা কখন না জানি চলাচলের একমাত্র রাস্তাটিও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ।
চক্রটিকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন , হচ্ছে খেটে খাওয়া মেহনতি কৃষকেরা ,ফসলি জমিই যাদের জীবিকা নির্বাহের একমাত্র আয়ের উৎস।
দুটি পিকচার একসাথে এ্যাড করে দিবেন।