কুলাউড়ায় মালিকবিহীন ৩ লাখ টাকার ভারতীয় সিগারেট আটক দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫ মারুফ আহমদ হৃদয় বিশেষ প্রতিনিধি মৌলভীবাজার। কুলাউড়ায় চোরা চালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৩ লাখ ২ হাজার টাকার ভারতীয় সিগারেট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২ ডিসেম্বর (মঙ্গলবার) রাতে উপজেলার সীমান্তবর্তী দত্তগ্রাম এলাকা থেকে সিগারেটগুলো জব্দ করে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)। শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিক বিহীনভাবে ফেলে রাখা অবস্থায় ভারতীয় এসব সিগারেট উদ্ধার করা হয়। SHARES সারা বাংলা বিষয়: