বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নাসিরনগর প্রেসক্লাবের দোয়া মাহফিল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫
আশিকুর রহমান চৌধুরী  
বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১টায় প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আছমত আলীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার, দৈনিক আমার দেশ প্রতিনিধি আশিকুর রহমান চৌধুরী পনি, দৈনিক জবাবদিহির প্রতিনিধি এ কে এম তাকিউল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি চন্দন কুমার দেব, দৈনিক দিনকাল প্রতিনিধি আব্দুল কাদের সেন্টু, দৈনিক জনতার খবর প্রতিনিধি খ,ম, জায়েদ হোসেন, দৈনিক চেতনায় বাংলাদেশ প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক মুক্তি সমাচার প্রতিনিধি ওয়ালী রহমান, দৈনিক ঢাকা প্রতিদিন প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন,  দৈনিক স্বদেশ প্রতিদিন প্রতিনিধি তোফাজ্জল মিয়া, দৈনিক সময়ের কণ্ঠ প্রতিনিধি সুমন ঘোপ, দৈনিক সমতটবার্তা প্রতিনিধি আশিকুল হক আফনান, দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি ইমরান নাজির ভুঁইয়া সহ সুশীল সমাজের নেতৃবৃন্দগন উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার প্রভাষক হযরত মাওলানা আবু জামাল ও হযরত মাওলানা শাহিন আলম ভুঁইয়া। মোনাজাত পরিচালনা করেন দাঁতমণন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসা আরবি প্রভাষক হযরত মাওলানা শেখ ছায়েদুল হক।