দুর্নীতি–মাদক–সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গড়ার অঙ্গীকার: অধ্যাপক আবু তালেব মণ্ডল

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

আব্দুল্লাহ আল মামুন

দুর্নীতি, মাদক ও সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল।তিনি বলেন, “জাতীয়ভাবে মিলকলকারখানা স্থাপন করে তরুণদের কর্মসংস্থান ও নারীদের যোগ্যতা অনুযায়ী কর্মের সুযোগ তৈরি করা হবে।”

শনিবার বিকেলে আটঘরিয়ার দেবোত্তর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা নকিবুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন মাওলানা আমিরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান, পাবনা-৫ আসনের এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন এবং পাবনা-২ আসনের এমপি প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।

সভায় আরও বক্তব্য রাখেন—গোলাম রব্বানী খান জুবায়ের, ডা. নুরুজ্জামান প্রামাণিক, মাওলানা আব্দুল আলীম মাসউদ, মাওলানা ওলিউল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মুন্নাফ হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মাওলানা জহুরুল ইসলাম বলেন, “হামলা–মামলায় জনগণকে ভয় দেখানো যাবে না; জনগণ এবার পরিবর্তন চাইছে।প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, “৫৪ বছরে কোনো সরকার সুশাসন দিতে পারেনি; অন্যায়–অবিচার থেকে মুক্তি পেতে জনতা এবার পরিবর্তনের পক্ষে ভোট দেবে।”ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেন, “গুম–খুন ও চাঁদাবাজির জবাব এবার জনগণ নীরব ব্যালট বিপ্লবে দেবে।”