ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেনকে বদলি সংবর্ধনা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২৫

মোঃ রিপন শেখ ।।

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেনকে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার ৬ ডিসেম্বর  ভাঙ্গা থানার ফোর্স সদস্যদের উদ্যোগে থানার সভাকক্ষে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ওসি আশরাফ হোসেন দায়িত্ব পালনে মানবিকতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আইন–শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক প্রতিরোধ এবং জনবান্ধব পুলিশিং–এ তাঁর অবদান ভাঙ্গাবাসীর কাছে স্মরণীয় হয়ে থাকবে।

উক্ত অনুষ্ঠানে পুলিশ সদস্যরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সফলতা কামনা করেন এবং ভাঙ্গা থানার সার্বিক উন্নয়নে তাঁর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।