কেন্দুয়ায় নবাগত অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের যোগদান দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫ কোহিনূর আলম নেত্রকোণার কেন্দুয়ায় নবাগত অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন মো. মেহেদী মাকসুদ । তিনি বিদায়ী অফিসার ইনচার্জ মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হোন । অফিসার ইনচার্জ হিসেবে হিসেবে এটাই তাঁর প্রথম পদায়ন । সোমবার (৮ ডিসেম্বর) বিকালে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জের কার্যালয়ে এসে যোগদান করেন তিনি । এর আগে তিনি ঢাকা ডিবি অফিসের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন । নবাগত অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদের জন্ম ঠাকুরগাঁও জেলার শ্রীপুর ভূল্লী থানায় । ভূল্লী- ঠাকুরগাঁও সদর উপজেলার একটি নবগঠিত থানা । যা বালিয়া, আউলিয়াপুর, দেবীপুর, বড়গাঁও ও শুখানপুকুরী ইউনিয়ন নিয়ে গঠিত । এটি ভূল্লী নদীর নামে নামকরণ করা হয়েছে । ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স (সম্মান) ও মাস্টার্স (স্নাতকোত্তর) ডিগ্রি শেষ করে বাংলাদেশ পুলিশে যোগদানের মাধ্যমে তিনি ফেনীতে প্রথম কর্মজীবন শুরু করেন । তাছাড়া নোয়াখালী ও ডিএমপিতে কাজ করার অভিজ্ঞতাও অর্জন করেন তিনি । পরে ২০১৭ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি পেয়ে পঞ্চগড় জেলার ডিবি পুলিশের ইন্সপেক্টর (ওসি)’র দায়িত্ব পালন করেন তিনি । এর ১ বছর পর অর্থাৎ ২০১৮ সাল থেকে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ পদে পদায়নের আগ মুহূর্ত পর্যন্ত ঢাকা, ডিবি অফিসের প্রধান কার্যালয়ে তিনি কর্মরত ছিলেন । কেন্দুয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ এক সৌজন্য সাক্ষাৎকালে বলেন, কেন্দুয়ার সার্বিক শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই । এ ক্ষেত্রে প্রতিটি কাজে দল মত নির্বিশেষে সাংবাদিক মহলসহ সকলের সহযোগিতা প্রয়োজন । SHARES সারা বাংলা বিষয়: