কেন্দুয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৯, ২০২৫ কোহিনূর আলম আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে “অদম্য নারী পুরস্কার” শীর্ষক কার্যক্রমের আওতায় নেত্রকোণার কেন্দুয়ায় অদম্য নারীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । “নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবন্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” প্রতিপাদ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা শেষে সংবর্ধনা পর্বে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সফলতা অর্জনের স্বীকৃতি স্বরূপ উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অনিকা আক্তারকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয় । এর আগে উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তারের সঞ্চালনায় সভাপতির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নবাগত মো. রিফাতুল ইসলাম । এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মো. মেহেদী মাকসুদ, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা প্রকৌশলী মো. আল আমিন সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফতাব উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুল আহাদ, শিক্ষক মুহাম্মদ আব্দুস সাকী, হারুনুর রশিদ ও উদ্যোক্তা মারিয়া সুলতানা তামিম । এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ খাদিজা খাতুন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল কাশেম, সাংবাদিক ও নারী উদ্যোক্তাবৃন্দ । SHARES সারা বাংলা বিষয়: