কেন্দুয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র লিফলেট বিতরণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫
কোহিনূর আলম 
নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম) লিফলেট বিতরণের মাধ্যমে গণসংযোগ করেন আজ ।
“তারুণ্যের শক্তি, জনগণের মুক্তি “
“ইনকিলাব জিন্দাবাদ”,
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে (আটপাড়া-কেন্দুয়া) নেত্রকোণা-৩ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটুক, তারুণ্যের শক্তিতে জুলাই সনদ বাস্তবায়নে পরিবর্তনের লক্ষ্যে আপনার এবারের ভোট হোক শাপলা কলিতে ।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী (শামীম)
আপনাদের দোয়া, সমর্থন ও মূল্যবান রায় প্রত্যাশী ।-এমন লেখা সংবলিত লিফলেট বিতরণের মাধ্যমে আজ (১৭ ডিসেম্বর) বিকালে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন এলাকায় এ গণসংযোগ করেন তিনি ।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কেন্দুয়া উপজেলা শাখার মুখ্য সমন্বয়ক নাহিদ হাসান, যুগ্ম সমন্বয়ক আতিকুর রহমান কাদেরী, নাহিদ হাসান সাগর ও অন্যান্য নেতৃবৃন্দ ।