চট্টগ্রাম রাঙ্গুনিয়া অটোরিকশা থেকে ছিটকে পড়ে স্কুলশিক্ষকের মৃত্যু দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১২:২৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৫ বাবলু নন্দী চট্টগ্রাম রাঙ্গুনিয়া সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে মো. নুরুল কবির (৪০) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬) ডিসেম্বর রাত ৮:০৫ মিনিট দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল কবির উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। স্থানীয় সূত্রে জানা যায়, নুরুল কবির পদুয়া রাজারহাটে বাজার শেষে একটি সিএনজিচালিত অটোরিকশার সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। পথিমধ্যে নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে একটি মোড় ঘোরানোর সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় তিনি গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছে সজোরে ধাক্কা খান। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহত শিক্ষকের সহকর্মী, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে জানা যায়। SHARES সারা বাংলা বিষয়: