নাটোর–১ আসনে বিএনপির প্রার্থী পুতুলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করলেন মা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫
ফজলে রাব্বি 
নাটোর–১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করেন তাঁর মা অধ্যক্ষ (অবসরপ্রাপ্ত) কামরুন্নাহার শিরিন।
রবিবার বিকেলে লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশিদ পাপ্পু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোশাররফ হোসেন, সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান,
এছাড়াও উপস্থিত ছিলেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আজিজ রঞ্জু, লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু এবং পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোল্লা।
মনোনয়ন ফরম উত্তোলনকে কেন্দ্র করে লালপুর–বাগাতিপাড়া এলাকায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও তৎপরতা লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা জুলহাস হোসেন জানান, এ পর্যন্ত লালপুর উপজেলা থেকে একজন প্রার্থী মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।