দিপু চন্দ্র দাসকে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে সচেতন সনাতনী সমাজ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০২৫
বাবলু নন্দী 
ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে  জনসম্মুখে পিটিয়ে ও পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে রবিবার সন্ধ্যায়  ( ২১) ডিসেম্বর  চট্টগ্রাম চেরাগী পাহাড় মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী এবং সাধারণ সনাতনী সমাজের বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা এই নির্মম হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত সাম্প্রদায়িক সহিংসতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন।
সমাবেশে উপস্থিত বাসু,অমিত, রিটু,বিশাল,শুভঙ্কর   বক্তারা বলেন, ধর্ম অবমাননার অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সংখ্যালঘু সনাতনীদের ওপর সহিংসতা চালানো একটি ভয়াবহ প্রবণতায় পরিণত হয়েছে। দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড তারই জ্বলন্ত উদাহরণ। বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এছাড়াও তারা ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে যেন কোনো নিরপরাধ ব্যক্তি আর প্রাণ না হারায়, সে জন্য রাষ্ট্রীয়ভাবে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ, নিরপেক্ষ তদন্ত এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশ থেকে ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।