জয়পুরহাট জেলাবাসীকে ডাঃ ফজলুর রহমান সাঈদ এর পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫ মোঃ আবু সুফিয়ান মুক্তার ।। জয়পুরহাট জেলার জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য,জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আমীর এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ। ৫ জুন (বৃহস্পতিবার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন। শুভেচ্ছা বার্তায় ডাঃ ফজলুর রহমান সাঈদ বলেন,পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। এটি মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও অনুপ্রেরণাদায়ক একটি দিবস। ঈদুল আজহার মূল শিক্ষা হলো ত্যাগ, আত্মসমর্পণ এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বোচ্চ উৎসর্গ। মহান আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম (আ.) তাঁর পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি দিতে উদ্যত হয়েছিলেন, যা ত্যাগের এক অনন্য দৃষ্টান্ত হয়ে মানব ইতিহাসে স্থান করে নিয়েছে। তিনি আরও বলেন,আজকের এই দিনে আমাদের জীবনে সেই ত্যাগের আদর্শ বাস্তবায়ন করতে হবে। আত্মত্যাগ, দায়িত্ববোধ, ইনসাফ এবং ন্যায়ের ভিত্তিতে ব্যক্তি জীবন, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার মানসিকতা গড়ে তুলতে হবে। কোরবানির শিক্ষা শুধু পশু জবাই নয়, বরং আত্মশুদ্ধি ও মানবকল্যাণে নিজেকে নিবেদিত করার মহান আহ্বান। ডাঃ ফজলুর রহমান সাঈদ জয়পুরহাট জেলার সর্বস্তরের মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন,এই পবিত্র দিনে ধনী-গরিব নির্বিশেষে সকলের মাঝে আনন্দ ভাগ করে নিতে হবে। দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই ঈদুল আজহার প্রকৃত শিক্ষা। আসুন, আমরা সকলে মিলে সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতাকে উজ্জীবিত করি। তিনি জয়পুরহাটবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে সকলকে ইসলামী আদর্শে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। SHARES সারা বাংলা বিষয়: