মনোহরদীতে আবারও অজ্ঞাত মরদেহ উদ্ধার, জনমনে আতঙ্ক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:৪৩ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৫
মো হিমেল মিয়া।। 
নরসিংদীর মনোহরদী উপজেলায় ফের উদ্ধার হলো এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ। বৃহস্পতিবার (২৬ জুন) সকালে উপজেলার নতুন বাইপাস সড়কের স্টার গ্যালাক্সি রেস্টুরেন্টের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম সুহরাব (৩৫), পিতা গোলাপ মিয়া, বাড়ি পীরপুর নতুন বাজার, মনোহরদী থানাধীন এলাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে পথচারীরা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে ঘটনাস্থলে ভিড় জমান উৎসুক জনতা।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুহরাব মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি প্রায়ই বাড়ি ছেড়ে চলে যেতেন এবং দীর্ঘ সময় নিখোঁজ থাকতেন। এ ঘটনার জন্য তারা থানায় কোনো অভিযোগ দায়ের করবেন না বলে জানিয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, মনোহরদীতে গত কয়েক মাসে একের পর এক অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনা ঘটছে, যা জনমনে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতার জন্ম দিয়েছে। এলাকাবাসী মনে করছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নতি না হলে এসব ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে না