শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিকের অপসারণ দাবিতে মানববন্ধন করা হয়েছে

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০২৫

মুসফিক হাসান সিফাত।।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে এলাকাবাসীর আয়োজনে ইউনিয়ন পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করা হয়।মানবন্ধনে বক্তব্য রাখেন গোশাইপুর ইুউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল বারেক, সাবেক ইউপি সদস্য জাহানার বেগম চাঁদনী, ছানোয়ার হোসেন, আব্দুল মোতালেব, মিজানুর রহমান মিজু প্রমুখ। এসময় বক্তারা বলেন, শেখ হাসিনার পতনের পর থেকে গোশাইপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহাজামাল ইসলাম আশিক ইউনিয়ন পরিষদে অফিস করেন না। এতে করে সেবা থেকে বঞ্চিত হচ্ছে গোশাইপুর ইউনিয়নবাসী।আমাদের দাবী জনভোগান্তি লাঘবে শেরপুর জেলা প্রশাসক যেন দ্রুত সময়ের মধ্যে শাহাজামাল ইসলাম আশিক চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগে কার্যকরি ব্যবস্থা গ্রহণ করেন। মানববন্ধনে কয়েক শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।