সিরাজগঞ্জের চৌহালীতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৫ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) দিনব্যাপী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে উপজেলা টাস্কফোর্স কমিটি এ অভিযান পরিচালনা করে।এতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের ঘুশুরিয়া ও হাটাইল, উমারপুর ইউনিয়নের হাপানিয়া, পয়লা, দত্তকান্দিসহ আশেপাশের চরে অভিযানটি পরিচালিত হয়। অভিযান পরিচালনায় অংশ নেয় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও চৌহালী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।অভিযানে আনুমানিক ৩ লক্ষ টাকা মুল্যের ৮৬টি নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ জাল, ১ লক্ষ টাকা মুল্যের প্রায় ৩০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল গুলো বিধি অনুযায়ী জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো: তানভীর হাসান মজুমদার জানান, মৎস্য আইন বাস্তবায়ন ও মৎস্যসম্পদ রক্ষার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এসময় উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম ও সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন । SHARES সারা বাংলা বিষয়: