ভাঙ্গার অঙ্গহানি চলবে না দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৫ মোঃ রিপন শেখ।। ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে নগরকান্দা অন্তর্ভুক্ত করার গেজেট প্রকাশের প্রতিবাদে আবারও উত্তাল ভাঙ্গা। মাত্র তিন দিনের ব্যবধানে সোমবার সকালে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ করেন হাজারো মানুষ।সকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ-খুলনা-বরিশাল ও ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর সঙ্গে দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ে। সকাল ৯টার পর থেকে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে টায়ার জ্বালিয়ে, গাছ ফেলে ও ব্যারিকেড সৃষ্টি করে অবস্থান নেন। মহাসড়কেই মুনসুরাবাদ মহাসড়কে শিশু-কিশোরদের ফুটবল টুর্নামেন্টের খেলা মহাসড়কে আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা স্লোগান দে- “ভাঙ্গার এক ইঞ্চি মাটিও নগরকান্দার সাথে মিশতে দেওয়া হবে না”রক্ত লাগলে রক্ত নে, ভাঙ্গাবাসীকে দুই ইউনিয়ন ফেরত দে” “ভাঙ্গার অঙ্গহানি চলবে না, অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন” ভাঙ্গার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদীর মুনসুরাবাদ ও হামিরদী বাজার, মানিকদহ ইউনিয়নের পুকুরিয়া এবং ভাঙ্গা পৌরসভার হাসপাতাল মোড়ে হাজার হাজার মানুষ অবস্থান নেন। এতে প্রায় ২০ কিলোমিটার এলাকাজুড়ে কয়েক হাজার গাড়ি আটকা পড়ে। তবে অ্যাম্বুলেন্স ও বিদেশগামী যাত্রীবাহী গাড়িকে চলাচলের অনুমতি দেওয়া হয়। আন্দোলনকারীদের জন্য স্থানীয়ভাবে খাবার ও চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, “ভাঙ্গার সঙ্গে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। বিক্ষোভকারীরা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে।” ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, “সকাল ৯টা থেকে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক এবং সকাল ৯টা ৪০ মিনিট থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বর্তমানে ভাঙ্গার সব রুটেই গাড়ি চলাচল বন্ধ রয়েছে।” গত শুক্রবার একই দাবিতে ভাঙ্গায় সড়ক অবরোধ করেছিলেন এলাকাবাসী। নির্বাচন কমিশনের গেজেটে আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে বাদ দিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তকে ‘অন্যায়’ আখ্যা দিয়ে ভাঙ্গার মানুষ ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন। SHARES সারা বাংলা বিষয়: