ভাঙ্গায় মহাসড়কে মানববন্ধন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫ মোঃ রিপন শেখ ।। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে কেটে ফরিদপুর-০২ (নগরকান্দা-সালথা) আসনে অন্তর্ভুক্ত করার গেজেট প্রকাশের পর স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ভাঙ্গার এই দুটি ইউনিয়নকে ফরিদপুর-০২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে। এরপর থেকেই আলগী ও হামিরদী ইউনিয়নবাসী মহাসড়ক ও রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালন করে আসছেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ ২১ সেপ্টেম্বর আলগী ও হামিরদী ইউনিয়নের নেতারা ফরিদপুর জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। জেলা প্রশাসক বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে জানিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহ্বান জানান। তবে ক্ষুব্ধ এলাকাবাসী ঘোষণার ধারাবাহিকতায় সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা-গোপালগঞ্জ, ঢাকা-ফরিদপুর ও ঢাকা-বরিশাল মহাসড়কের মানববন্ধন কর্মসূচি পালন করেন। এসময় ভাঙ্গার আলগী ইউনিয়নের সৌয়দী নামক স্থানে শত শত মানুষ ঘন্টাব্যাপী মহাসড়কের পাশে দাঁড়িয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। SHARES সারা বাংলা বিষয়: