ওসমানীনগরে মহাসড়কে অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২৫
শরীফ আহমদ চৌধুরী ।।
ওসমানীনগর উপজেলা দিয়ে বয়ে যাওয়া ঢাকা – সিলেট মহাসড়কে অবাধে চলাফেরা করছে ব্যাটারি চালিত অটো রিক্সা ।নির্দিষ্ট কোন জায়গায় যাত্রী ওঠানামা না করে সড়কের যত্রতত্র ওঠানামা করা হয় যাত্রী । আইন অনুযায়ী ব্যাটারি চালিত অটো রিক্সা মহাসড়কে চলাচলে বাধা নিষেধ থাকলেও এদিকে কারো কোন নজরধারি নেই।
উপজেলার জনবহুল এলাকা গোয়ালাবাজার ও  তাজপুর বাজার দিয়ে বয়ে যাওয়া মহা সড়কে চলে দূর পাল্লার যানবাহন। ব্যস্ত বাজারের মহাসড়কে দাপিয়ে চলছে অসংখ্য ব্যাটারি চালিত অটোরিকশা । সব ধরনের গাড়িদের সাথে পাল্লা দিয়ে চলার চেষ্টা করায় থেকে যায় জীবনের ঝুঁকি।
উপজেলার একাধিক গাড়ি চালক জানান , সড়ক মহাসড়কে এখন দুর্ঘটনার বড় কারণ হলো ব্যাটারি চালিত অটোরিক্সা।এরকম  অবৈধ অটোরিকশা চলাচল বন্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি রয়েছে এলাকার গাড়ি চালক এবং যাত্রীদের।
মহাসড়কের সাথে সংযুক্ত সড়কে  এসব অটোরিক্সা চলে এলোমেলো ভাবে। সব সড়কে অত্যাচারের আরেক নাম হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা । কেননা যারা এগুলো চালায় তারা গাড়ি চালানোর বিষয়ে নূন্যতম জ্ঞান রাখে না। তাদের যেরকম ইচ্ছে সে রকম চলাচলের কারনে ঘটে সড়ক দূর্ঘটনা।
উজেলার দক্ষিণ সীমান্তে থাকা কুশিয়ারা নদী পাড়ি দিলেই মৌলভীবাজার জেলা। ব্যস্ততম সড়কের কুশিয়ারা সেতুর সম্মুখেই রয়েছে ব্যাটারি চালিত অটোরিক্সার স্ট্যান্ড।  নিয়মিত যাত্রী উঠা নামা করায় ঝুকিতে চলাফেরা করে দূর পাল্লার গাড়ি এবং পথচারিরা।অটোরিকশার একাধিক  চালক জানান , নিষেধাজ্ঞা থাকলেও তারা মহাসড়েক গাড়ি চালান । কেননা ছোট সড়কে আয় রোজগার কম হয়।  মাঝে মধ্যে পুলিশের অভিযান হয় । কিন্তু জোরালো কোন নিষেধাঙ্গা না থাকায় সব সড়কেই চালানো যায়।এ ব্যাপারে শেরপুর হাইওয়ে পুলিশের ভরপ্রাপ্ত কর্মকর্তা আবু তাহের দেওয়ানের কাছে জানতে চাইলে তিনি বলেন,  মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিক্সা চলাচল করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।