কেন্দুয়ায় উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৫ কোহিনূর আলম।। নেত্রকোনার কেন্দুয়ায় উপজেলা বিএনপির নবগঠিত কমিটির পূর্ণ পরিচিতি ও আসন্ন দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে । সোমবার (২২ সেপ্টেম্বর) বিকাল ৩ ঘটিকা উপজেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয় । সভার শুরুতে সদ্য নির্বাচিত জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশিত আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালীর আগমনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় উপজেলা বিএনপির পক্ষ থেকে । পরে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান ভুইঁয়া মজনুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী । এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে বর্ধিত সভার আনুষ্ঠানিকতা শুরু হয় । এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান মোসলেম, সহ-সভাপতি জহিরুল হক স্বপন, সহ-সভাপতি আব্দুল আওয়াল খানসহ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । SHARES সারা বাংলা বিষয়: