নন্দীগ্রাম আসনে মনোনয়নে গ্রীন সংকেত পেলেন সাবেক এমপি মোশারফ হোসেন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫
মোঃ আবু সাঈদ।।  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া -৪ কাহালু – নন্দীগ্রাম আসনে বিএনপি দলীয় মনোনয়নে গ্রীন সংকেত পেয়েছেন বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন।বুধবার রাতে কাহালু উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন বক্তব্যের মাধ্যমে বিষয়টি সবার সামনে নিশ্চিত করেন।আর এ সময় উপজেলা ও পৌর বিএনপি সহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে সংবর্ধনা প্রদান করেন।এর আগে মঙ্গলবার রাতে তিনি বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমান মোবাইল ফোনে আলহাজ্ব মোঃ মোশারফ হোসেনকে বগুড়া -৪ আসনে প্রার্থী হতে এবং আগামী নির্বাচনে তিনি সকলকে নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন বলে মোশারফ হোসেন জানান।আর এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনিস, থানা বিএনপির সাধারণ সম্পাদক আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুল করিম,মোঃ আব্দুল মোমিন, মোহাম্মদ আলী ভূইয়া,মোঃ শাহাবুদ্দিন সহ প্রমুখ। আর এ সময় আর উপস্থিত ছিলেন থানা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।