বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নি*হ*ত, আহত ৫জন।

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২৫

মোঃ আবু সাঈদ।।

বগুড়ায় সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক কলেজছাত্র নিহত হয়েছেন আরও পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে বগুড়া জেলার- নাটোর মহসড়কের শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের রানীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ফাহাদ (২০) তিনি বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। নিহত ফাহাদ একই এলাকার আব্দুল লতিফের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ফাহাদের মামা মশিউর রহমান কাকন।
দুর্ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন, বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার ছবেদ আলী সরদারের ছেলে হানিফ (৭০), শাজাহানপুর উপজেলার জোড়া দক্ষিণপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে শিহাবুর রহমান সৈকত (১৫), কাহালু উপজেলার দোয়ারী গ্রামের মোঃ রমজান আলীর ছেলে নয়ন (৪০), এ ছাড়া এই দুর্ঘটনায় আহত আরও দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন, “সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কলেজ ছাত্র ফাহাদ ঘটনাস্থলেই নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।