জুয়াড়িদের বিরুদ্ধে পত্রিকায় খবর পরিবেশন করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি,থানায় জিডি দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৫ মোঃ হানিফ ।। জুয়াড়িদের বিরুদ্ধে দৈনিক নয়া বঙ্গবাজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক নূর আলম খবর পরিবেশন করায় তাকে প্রাণনাশের হুমকির অভিযোগ দিয়েছে জুয়াড়ি ফিরোজ আহমেদ শিপন (৩৫) বিরুদ্ধে । এই ব্যাপারে সাংবাদিক নূর আলম বাদী হয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়ের করা অভিযোগে জানা যায়, চাটখিলের বিভিন্ন এলাকায় থাইল্যান্ডী ও এম থাই জুয়ার জমজমাট ব্যবসা চলছে। এক শ্রেণীর মুখোশ ধারিরা সু-কৌশলে নিরিহ মানুষকে থাইল্যান্ডী ও এম থাই জুয়ার ফাঁদে পেলে নিঃস্ব করে দিচ্ছে। সাংবাদিক নূর আলম ভুক্তভোগীর অভিযোগ এবং তথ্য প্রমানের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে থাইল্যান্ডী জুয়ার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত (৫ নভেম্বর) পৌরসভার ৭নং ওয়ার্ডের মুনছুর আহমেদ এর ছেলে ফিরোজ আহমেদ শিপন সহ জুয়াড়িদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করেন। সংবাদ প্রকাশের জের ধরে শিপন গত বৃহস্পতিবার দুপুরে একটি অপরচিত নাম্বার থেকে নূর আলম কে কল দিয়ে তার বিরুদ্ধে নিউজ করার কারনে তাকে বিভিন্ন ধরনের হুমকি ধমকি ও গালমন্দ করে। এর কারন জানতে চাইলে সে তাকে যে খানে পাবে সে খানে তাকে হত্যা করবে বলে হুমকি দেয়, যার কল রেকর্ডও রয়েছে। এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ অভিযোগের দায়ের পর এখনও শিপনকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চাটখিল প্রেসক্লাব সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গুলজার হোসেন সৈকত সহ সকল সাংবাদিক নেতৃবৃন্দ শিপনকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য উপজেলা ও পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। SHARES সারা বাংলা বিষয়: