ঝিনাইদহে চলন্ত বাস-ইজিবাইক সংর্ঘষে নিহত গূহবধু

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২৫
সৌভিক পোদ্দার ।।
ঝিনাইদহের হরিণাকুন্ডে যাত্রীবাহী চলন্ত বাসের ধাক্কায় ইজিবাইকের যাত্রী সোহাগী খাতুন (৪৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই ইজিবাইকের যাত্রী গুরুতর আহত হয়েছেন।
রোববার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কাপাশহাটিয়া হাজী আরশাদ আলী কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
সোহাগী খাতুন হরিণাকুন্ডুর শাখারীদহ গ্রামের মৃত উমবাত আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী গোল্ডেন লাইনের এক বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সোহাগী খাতুন নিহত হন। এতে ইজিবাইকচালকসহ আরও দুইজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন।
হরিণাকুন্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, নিহতের লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাদের ধরতে অভিযান চালানো হচ্ছে।