ভাঙ্গায় হাতবোমা তৈরির সময় তিন যুবক আটক

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫

মোঃ রিপন শেখ..

 

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন যুবককে আটক করেছে পুলিশ। তারা টিটু সরদারের বাড়ির একটি ঘরে গোপনে হাতবোমা তৈরির কাজ করছিল বলে জানা গেছে। বুধবার ১২ নভেম্বর দুপুর ৩টার দিকে এই অভিযান চালানো হয়।

আটকরা হলেন— রাজ ইসলাম (২৫), পিতা আলতাফ, জেলা টাঙ্গাইল; রাকিব (২৪), পিতা নুর মোহাম্মদ, জেলা চাঁদপুর; এবং জিয়াউর রহমান (২৮), পিতা জালাল উদ্দিন, জেলা সুনামগঞ্জ।

অভিযানের সময় বিপুল পরিমাণ হাতবোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, আসন্ন ১৩ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত লকডাউনে নাশকতার উদ্দেশ্যে এসব হাতবোমা প্রস্তুত করা হচ্ছিল।

এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পরবর্তীতে বিস্তারিত তথ্যসহ প্রেস কনফারেন্স করা হবে বলে জানায় পুলিশ।