‎ভূমিদস্যু জায়েদ শেখের দখলে ৯ বছর ! চন্দ্রপুরে কৃষকদের চারশত বিঘা জমি উদ্ধারে মানববন্ধন

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৫:৫৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০২৫
‎খন্দকার মোজাফফর।।
বুধবার সকালে চন্দ্রপুর-বাঁশেরহাট সড়কে স্থানীয় ৪০ জনের বেশি সাধারণ কৃষক তাদের প্রায় ৪০০ শতক জমি উদ্ধার ও প্রশাসনের হস্তক্ষেপ দাবিতে মানববন্ধন করেছে।
‎স্থানীয়রা অভিযোগ করেছেন, প্রায় ১০ বছর আগে তারা জমি বছরের ভিত্তিতে ভূমিদস্যু জায়েদ শেখকে লিজে দিয়েছিলেন। কিন্তু তখন থেকেই ওই ভূমিদস্যু ও তার সহযোগীরা জমিগুলো জোরপূর্বক নিজেদের কাছে নিয়ে রেখেছেন। দাবি, জমিতে যেতে গেলে তাদের উপর হামলা-ধাওয়া করা হয়, ভয়ে আর জমিতে চাষ করা সম্ভব হচ্ছে না। বহুবার বিভিন্ন দফতরে অভিযোগ করেও কোনো স্থায়ী সমাধান না পেয়ে আজ এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
‎ভুক্তভোগীরা জানান, জমি উপরে আমরা বারবার গিয়েছি, কিন্তু হামলা-ধামকায় ভয়ে চাষ করতে পারি না। প্রতিবন্ধী জমির মালিক সুফিয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন, “আমি পঙ্গু; আমার এক বিঘা জমি করোনা ৯ বছর ধরে জোর করে দখল করে রাখা হয়েছে  দয়া করে আমাদের জমি ফিরিয়ে দিন।
‎মানববন্ধনে উপস্থিত প্রায় দেড় শতাধিক মানুষ ও ভুক্তভোগীরা অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি মন্ত্রণালয়ের তৎপর হস্তক্ষেপ চান। তারা  আইন বিচার বা দখলদার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নারাজ দাবি করেছেন। এছাড়াও জমি দখলের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জায়েদ শেখের বিরুদ্ধে চেক জালিয়াতিসহ একাধিক মামলা চলছে বলেও তারা জানান।
‎অভিযুক্ত জায়েদ শেখ (শীতলকাটি, কালিয়া, নড়াইল) মুঠোফোনে দাবি করেন, “এই অভিযোগ মিথ্যা। আমার হাতে সকল জমির চুক্তিপত্র রয়েছে  এর মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। কতিপয় লোক দুই/এক বছরের হারি টাকা পাবে সেটাই তাদের অসন্তোষ।
‎স্থানীয়রা বলছেন, দ্রুতভাবে প্রশাসন ও ভূমি মন্ত্রণালয় তদন্ত চালিয়ে জমি মালিকদের মূল কর্তৃত্ব ফিরিয়ে দিতে দ্রুত ব্যবস্থা নিক। অন্যথায় তারা কঠোর প্রতিবাদমূলক কর্মসূচি দেবেন বলেও জানিয়েছেন।