ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে জামায়াতে ইসলাম — এ্যাডঃ মোস্তাফিজুর রহমান

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৭:২২ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫

অরবিন্দ কুমার মণ্ডল ।।

খুলনার কয়রার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আয়োজনে মহিলা সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা জেলার সহকারী সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান বলেন, আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়লাভ করলে        ” ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করবে। তাহলে নারীদের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা রাষ্ট্র কর্তৃক প্রতিষ্ঠিত হবে”।

২৮ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় পল্লী মঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭নং ওয়ার্ডের সভাপতি মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় উক্ত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলার সহকারী সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,কয়রা উপজেলা আমীর ও সদর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান, সদর ইউনিয়ন আমীর জি এম মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক ও জামায়াত নেতা মাওলানা সালাউদ্দীন আহমেদ, জামায়াত নেতা এফ এম মাকছুদুর রহমান, জামায়াত নেতা নাঈম হোসেন রকি, যুব বিভাগের ওয়ার্ডের দিদারুল ইসলাম, রাকিবুল ইসলাম প্রমুখ। এসময় ৭ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ ও জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মুহাঃ মিজানুর রহমান বলেন, আমরা নির্বাচিত হলে এদেশের মানুষের জানমালের দায়িত্ব নিবো ইনশাআল্লাহ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ থাকে, ঠিক তেমনি এদেশের মানুষ নিরাপদ থাকবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাছে ইনশাআল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে খুলনা জেলা জামায়াতের সেক্রেটারী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে এবং নারীদের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা রাষ্ট্র কর্তৃক নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, নারীদেরকে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে এবং আসন্ন নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীদের, বিশেষ করে জামায়াত মনোনীত প্রার্থীদের, ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।