শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইউএনও এর বিদায়ী সংবর্ধনায় নিজে কাঁদলেন, কাদালেন শিক্ষকদের দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২৫ আব্দুল্লাহ আল মামুন রনী ফরিদপুরের বোয়ালমারী উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৩০, নভেম্বর) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে মাধ্যমিক শিক্ষা পরিবার এ সংবর্ধনার আয়োজন করেন। সভায় ইউএনও তানভীর হাসান চৌধুরী বলেন, দায়িত্ব পালনকালে প্রশাসনিক কাজ,সকল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব, বাজেট বরাদ্দ ও উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ দায়িত্ববোধ নিয়ে কাজ করেছি।বিদ্যালয় ভিত্তিক ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা,ল্যাঙ্গুয়েজ ফেস্টিভ্যাল আয়োজন,এসএসসি ২০২৬ এর পরিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ,শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবক-শিক্ষার্থীর সমন্বয়ে জোর দিয়েছি।আমি একদিন বোয়ালমারীতে থাকবো না কিন্তু ইংরেজী ভাষার দক্ষতা অর্জনে ল্যাঙ্গুয়েজ ক্লাব গুলি ভুমিকা রাখবে।আন্ত:উপজেলা ইংলিশ ডিবেট আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজী ভীতি দূর করতে চেষ্টা করেছি।আপনারা এটি অব্যহত রাখবেন।আশাকরি এসব উদ্যোগ সুদুর প্রসারী ফলাফল বয়ে আনবে।বোয়ালমারী উপজেলার শিক্ষাব্যাবস্থাকে একটা রোল মডেল হিসাবে নিয়ে যেতে চেয়েছিলাম।আপনারা আমাকে যেভাবে সহযোগীতা করেছিলেন আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। তিনি জানান, বোয়ালমারী শিশু পার্ককে নিজের তৃতীয় সন্তানের মতো করে গড়ে তুলেছি, যা স্থানীয় শিশুদের বিনোদন ও মানসিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহস্রাইল পাবলিক পাইলটের প্রধান শিক্ষক মো:ইস্রাফিল মোল্যা,এম এ কুদ্দুস সহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।এসময় শিক্ষক বৃন্দ আবেগ আপ্লুত হয়ে পড়েন।ইউএনও তানভীর হাসান চৌধুরীসহ উপস্থিত সকল শিক্ষকবৃন্দ কান্নায় ভেঙ্গে পড়েন। সভাপতির বক্তব্যে জালাল উদ্দীন আহমেদ বলেন- শিক্ষাবান্ধব একজন অভিভাবককে হারিয়ে বোয়ালমারী উপজেলা শিক্ষাপরিবার বাকরুদ্ধ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন – উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো: শিব্বির আহমেদ,একাডেমিক সুপার ভাইজার আয়শা আকতার,খরসুতী চন্দ্রকিশোর বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেলিনা পারভীন সহ সকল মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ। SHARES সারা বাংলা বিষয়: