ঝিনাইদহে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মেডিকেল টেকনোলজিস্টদের অর্ধদিবস কর্মবিরতি

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫

তারেক মাহমুদ জয় ..

১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ঝিনাইদহে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছেন মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা। বুধবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে এ কর্মসূচি পালন করে ‘১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ’ জেলা শাখা। সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত চার ঘণ্টা কর্মবিরতি চলে।
কর্মসূচিতে জেলা শাখার সভাপতি রেজাউল আলম, সহ-সভাপতি মাজহারুল ইসলাম, প্রবীর কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক আরিফুজ্জামানসহ অন্যান্যরা বক্তব্য দেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বেতন বৈষম্যের শিকার। অন্যান্য ডিপ্লোমাধারীরা ১০ম গ্রেড পেলেও তাদের দাবি এখনো উপেক্ষিত।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, আজকের মধ্যে দাবি মানা না হলে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হবে।
এদিকে কর্মবিরতির কারণে হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। সকাল থেকেই ফার্মেসি ও প্যাথলজি ইউনিটের সামনে রোগীদের অপেক্ষা করতে দেখা গেছে।