ভাঙ্গায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০২৫ মোঃ রিপন শেখ ফরিদপুরের ভাঙ্গায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সোমবার (৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার নওপাড়া গ্রামের খন্দকার বাড়িতে হাসান খন্দকার ও রাজু খন্দকারের সার্বিক পৃষ্ঠপোষকতায় এ আয়োজন করা হয়। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সহস্রাধিক শীতার্ত মানুষের মাঝে এক হাজার অধিক কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম খান বাবুল। এছাড়া উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সহ-সভাপতি চৌধুরী ওয়াহিদুজ্জামান, বিএনপি নেতা মির্জা ইমরান, নারী নেত্রী নারগিস আক্তারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় এলাকাবাসী জানান, শীতের শুরুতেই কম্বল বিতরণ করায় গরিব অসহায় মানুষের উপকৃত হয়েছে। SHARES সারা বাংলা বিষয়: