আটপাড়ায় প্রশাসনের উদ্যোগে নির্বাচনী প্রার্থীদের ব্যানার-ফেস্টুন অপসারণ

দেশসেবা দেশসেবা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৫
নুর মোহাম্মদ খান 
নেত্রকোনার আটপাড়া উপজেলায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্থানে টাঙানো নির্বাচনী প্রার্থীদের ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানের নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি।
উপজেলার প্রধান সড়ক, বাজার এলাকা, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ মোড়ে ঝুলে থাকা প্রচারণামূলক ব্যানার ও ফেস্টুন খুলে ফেলা হয়। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এসব প্রচারণা সামগ্রী অপসারণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি)জানান, আচরণবিধি অমান্য করে কেউ ভবিষ্যতে ব্যানার বা ফেস্টুন টাঙালে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।