কেন্দুয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৫ কোহিনূর আলম নেত্রকোণার কেন্দুয়ায় মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদন ও নানা কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হয়েছে । সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পরপরই শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক, সাংস্কৃতিক ও শ্রমিক সংগঠন , বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের শ্রেণী -পেশার মানুষ । এছাড়াও সকাল ৮ টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, আনসার-ভিডিপির সদস্য ও পুলিশের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয় । সকাল ১০ টায় (১৬ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত) দিনব্যাপী বিজয় মেলার আয়োজনের উদ্বোধন, সকাল ১১টায় জেলা পরিষদ (কেন্দুয়া) অডিটরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা ও আলোচনা সভা, দুপুর ২টায় হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা, বেলা ৩টায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন একাদশ বনাম বীর মুক্তিযোদ্ধা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ এবং বিকাল ৪টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয় । এছাড়া বাদ যোহর ও সুবিধাজনক সময়ে উপজেলার সকল সকল ধর্মীয় উপাসনালয়ে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুৃদ্ধাহত মুক্তিযোদ্ধাগণের সুস্বাস্থ্য এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয় । দিনব্যাপী অনুষ্ঠিত নানা আয়োজনে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধারা । তাছাড়া প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের বক্তারা বলেন, নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ । SHARES সারা বাংলা বিষয়: