হবিগঞ্জ গির্জার প্রতিনিধিদের সাথে মতবিনিময় দেশসেবা দেশসেবা ডেস্ক রিপোর্ট প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৫ সারোয়ার নেওয়াজ শামীম বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষ্যে হবিগঞ্জ পুলিশ সুপার এর সাথে জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধির আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত। আজ (২০ ডিসেম্বর ২০২৫ খ্রি.) হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শুভ বড়দিন-২০২৫ উদযাপন উপলক্ষ্যে হবিগঞ্জ জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার পুলিশ সুপার । সভায় পুলিশ সুপার বলেন,আসন্ন শুভ বড়দিন-২০২৫ শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের লক্ষ্যে হবিগঞ্জ জেলা পুলিশ কর্তৃক সার্বিক ও প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় পুলিশ সুপার এবং হবিগঞ্জ জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণের মধ্যে আসন্ন শুভ বড়দিন-২০২৫ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ জেলার বিভিন্ন গির্জার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। SHARES সারা বাংলা বিষয়: